কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ৬ মে, ২০২৬ এ ১০:২০ PM
হরিণমারী আমগাছ ঠাকুরগাঁও জেলাধীন বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সীমান্তের মন্ডুমালা গ্রামে অবস্থিত। প্রায় ২০০ বছরের পুরোনো সূর্য্যপুরী আম গাছ। এটি দেখতে বিশাল আকৃতির বটগাছের মতো মনে হলেও আসলে এটি আমগাছ। দেশের বিভিন্ন জায়গা হতে মানুষ একনজর দেখতে আসেন।